ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সুপারশপে হামলা, বন্দুকধারীসহ নিহত ১০

  • আপডেট সময় : ০৭:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা হয়েছে। মঙ্গলবার রাতে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সুপারশপে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে চেসাপিয়েক শহরের ওয়ালমার্ট সুপারস্টোরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।

চেসাপিয়েক পুলিশের পাবলিক ইনফরমেশন অফিসার লিও কোসিনস্কি এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ কর্মকর্তা লিও কোসিনস্কি বলেন, এখনো বন্দুকধারীর পরিচয় স্পষ্ট করা যায়নি। তিনি নিজেও গুলিতে আহত হয়ে মারা যান। তবে তার জানা মতে পুলিশ কোনো গুলি চালায়নি বলেও জানান তিনি।

চেসাপিয়েক পুলিশ নিশ্চিত যে এক সক্রিয় বন্দুকধারী ওয়ালমার্টে এ প্রাণহানির ঘটনা ঘটায়। যিনি নিজেও মারা যান।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক নৈশক্লাবে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হন। ওই হামলায় আহত হন ১৮ জন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর এক নৈশক্লাবে ২০১৬ সালের ১২ জুন ভয়াবহ এক বন্দুক হামলায় ৪৯ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৫০ জনেরও বেশি। এটি ছিল যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা।

সূত্র : রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের সুপারশপে হামলা, বন্দুকধারীসহ নিহত ১০

আপডেট সময় : ০৭:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২