ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

যুক্তরাষ্ট্রে চীনা ভ্রমণকারীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক

  • আপডেট সময় : ০১:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া লোকদের নেগেটিভ কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন হবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। করোনাভাইরাস দমনের জন্য আরোপিত কঠোর বিধিনিষেধ প্রত্যাহার করার কথা চীন ঘোষণা করার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, ৫ জানুয়ারি থেকে চালু নতুন নীতিটি চীন, হংকং বা ম্যাকাউ থেকে আসা দুই বছরের বেশি বয়সী সকল বিমানযাত্রীর জন্য প্রযোজ্য হবে।

এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, ‘রওনা হওয়ার দু’দিনের চেয়ে বেশি আগে হতে পারবে না পরীক্ষা।’ তিনি বলেন, বিমানযাত্রার ১০ দিনের বেশি আগে পজেটিভ হওয়া ভ্রমণকারীদের জন্য নেগেটিভ টেস্ট রেজাল্টসহ সুস্থতার প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।

বেইজিং সোমবার জানায়, তারা ৮ জানুয়ারি থেকে বিদেশগামীদের জন্য বাধ্যতামূলক কোভিড কোয়ারেন্টাইন বাতিল করছে। এর ফলে চীনাদের মধ্যে দ্রুত বিদেশ যাওয়ার প্রবণতা দেখা গেছে।

চীন কঠোর ভাইরাসবিরোধী নিয়ন্ত্রণ শিথিল করার পর দেশটিতে কোভিড-১৯ ব্যাপকভাবে বাড়ছে। তথাকথিত ‘জিরো কোভিড’ নীতির মধ্যে ছিল লকডাউন ও ব্যাপক পরীক্ষা। এর ফলে করোনার বিস্তার হ্রাস পেলেও লোকজনের মধ্যে হতাশা দেখা দেয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পায়।

চীন থেকে আসা যাত্রীদের ওপর ভ্রমণ নিয়ন্ত্রণ আরোপ করেছে ভারত, ইতালি, জাপান, মালয়েশিয়া ও তাইওয়ানও।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে চীনা ভ্রমণকারীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক

আপডেট সময় : ০১:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২