ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার বিধ্বস্তে, নিহত ২

  • আপডেট সময় : ০৩:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 109
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আলাবামা রাজ্যে সামরিক ব্ল্যাক হকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছে। টেনেসি ন্যাশনাল গার্ডের এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি টেনেসি ন্যাশনাল গার্ডের, এটি একটি প্রশিক্ষন ফ্লাইট ছিল। প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

বুধবার দুপুরের দিকে হান্টসভিল শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড হলো রাষ্ট্রভিত্তিক সামরিক বাহিনী, যা মার্কিন সামরিক বাহিনীর রিজার্ভের অংশ। এ বাহিনীকে জরুরি ফেডারেল মিশনের জন্য সক্রিয় করা হয়ে থাকে।

টেনেসির সামরিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওয়ার্নার রস এক বিবৃতিতে বলেন, ‘এ হেলিকপ্টার দুর্ঘটনায় টেনেসি ন্যাশনাল গার্ডের দুই সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, এই হৃদয়বিদারক ঘটনায় তাদের পরিবারের জন্য প্রার্থনা করি এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার বিধ্বস্তে, নিহত ২

আপডেট সময় : ০৩:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩