ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

যুক্তরাষ্ট্রে মেডিক্যাল ফ্লাইট বিধ্বস্ত, রোগীসহ নিহত ৫

  • আপডেট সময় : ১২:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের উত্তর নেভাডার একটি পার্বত্য এলাকায় শুক্রবার রাতে একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন রোগীসহ মেডিক্যাল পরিবহনের একটি ফ্লাইটে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন।

লিওন কাউন্টি শেরিফ কার্যালয় জানিয়েছে, নেভাডার স্টেজকোচের কাছে রাত সোয়া ৯টার দিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। স্টেজকোচ প্রায় দুই হাজার ৫০০ বাসিন্দার একটি গ্রামীণ সম্প্রদায়ের বাসস্থান। যা রেনো থেকে প্রায় ৪৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবা সরবরাহকারী কেয়ার ফ্লাইট জানিয়েছে, নিহতদের মধ্যে পাইলট, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী ও একজন রোগীর পরিবারের সদস্য ছিলেন।

কোম্পানিটির প্রেসিডেন্ট ও সিইও ব্যারি ডুপ্ল্যান্টিস জানান, রেনো গেজেট জার্নালের খবরে শনিবার বিকেলে নিহত পাঁচজনের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

লিয়ন কাউন্টির কিছু অংশসহ নেভাডার বিস্তীর্ণ অংশের জন্য রেনোর জাতীয় আবহাওয়া পরিষেবাকর্তৃক জারি করা শীতকালীন ঝড়ের সতর্কতার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার ভোর ৪টা ও রোববার ভোর ৪টার মধ্যে ভারী তুষারপাত, ৬৫ মাইল বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসের কথা জানানো হয়।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে মেডিক্যাল ফ্লাইট বিধ্বস্ত, রোগীসহ নিহত ৫

আপডেট সময় : ১২:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩