ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

যুদ্ধাপরাধী সাঈদীর সমর্থক তারেক-ফখরুলের এদেশে রাজনীতি করার অধিকার নেই : জাসদ

  • আপডেট সময় : ১০:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / 289
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, চিহ্নিত যুদ্ধাপরাধী সাঈদীর পক্ষে সাফাই গাওয়া তারেক-ফখরুলের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।
তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে খুন-ধর্ষণ-অগ্নিসংযোগ-লুটপাটসহ মানবতা বিরোধী অপরাধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’ দেলোয়ার হোসেন সাঈদীর বিচার অনুষ্ঠিত হয়। এ আদালত অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় দেশী বিদেশী পর্যবেক্ষদের উপস্থিতিতে সাক্ষীদের দীর্ঘ সাওয়াল জবাব, আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে দোষী সাব্যস্ত করে কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদ- দেন। কিন্তু বিএনপি’র তারেক-ফখরুলরা এ বিচারকে ‘রাজরোষ’ অভিহিত করে দেশের আইন এবং যুদ্ধাপরাধীদের বিচারকে অস্বীকার করেছে এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছে। আমৃত্যু সাজাভোগী ৮৪ বছর বয়সী দেলোয়ার হোসেন সাঈদীর হার্টএ্যাটাকে স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ মৃত্যুকে চিকিৎসা বিহীন মৃত্যু বলে দেশের চিকিৎসা ব্যবস্থাকে অবজ্ঞা করেছে তারেক-ফখরুল।
যুদ্ধাপরাধের বিচারকে রাজরোষ, স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু, স্বীকৃত কোন প্রতিষ্ঠানিক শিক্ষা না থাকার পরও দেলোয়ার হোসেন সাঈদীকে ‘ইসলামী স্কলার’ অভিহিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাসদ নেতৃবৃন্দ। তারা বলেন, তারেক-ফখরুলরা বাংলাদেশ রাষ্ট্র, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতির পিতা,আইন-কানুন,বিচার ব্যবস্থা কিছুই মানেন না।
জাসদ নেতৃদ্বয় আরো বলেন, এরা বাংলাদেশ রাষ্ট্রের আদিশত্রু রাজাকার-আলবদর-যুদ্ধাপরাধী জামাতের সঙ্গী আশ্রয়-প্রশ্রয়-মদদাতা। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সাজাখাটা দেলোয়ার হোসাইন সাঈদীকে প্রকাশ্যে সমর্থনদানকারী দল বিএনপি এবং এ দলের নেতা তারেক-ফখরুলের বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার নেই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুদ্ধাপরাধী সাঈদীর সমর্থক তারেক-ফখরুলের এদেশে রাজনীতি করার অধিকার নেই : জাসদ

আপডেট সময় : ১০:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩