ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

যুদ্ধের পর প্রথমবারের মতো সৌদি আরবে সিরিয়ার আসাদ

  • আপডেট সময় : ০১:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আরব লিগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সৌদি বন্দরনগরী জেদ্দায় পৌঁছেছেন। আজ শুক্রবার আঞ্চলিক এই সম্মেলন শুরু হচ্ছে। প্রায় এক যুগ সংগঠনটি থেকে সাসপেন্ড থাকার পর এতে ফিরে এলো সিরিয়া।

আরব বসন্তের প্রেক্ষাপটে বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন অভিযান পরিচালনা করায় আরব লিগ আল-আসাদ এবং তার সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে বর্তমানে বেশির ভাগ আরব দেশ সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি হওয়ার প্রেক্ষাপটে আসাদ আরব লিগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরব গেলেন।

সৌদি আরব সিরিয়ার গৃহযুদ্ধের সময় আল-আসাদকে উৎখাত করতে সশস্ত্র বিরোধীদের সমর্থন দিয়েছিল। কিন্তু এখন রিয়াদ সংলাপের মাধ্যমে সঙ্ঘাতের অবসানের আহ্বান জানাচ্ছে। রাশিয়া ও ইরানের সহায়তায় আল-আসাদের সৈন্যরা সিরিয়ার বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ফলে ক্ষমতার ভারসাম্য এখন তাদের হাতে।

আল-আসাদের বাবা হাফিস আল-আসাদের মৃত্যুর পর ২০০০ সালে বাশার আল-আসাদ ক্ষমতা গ্রহণ করার পর থেকেই সিরিয়া ও সৌদি আরবের মধ্যে টানাপোড়েন চলছিল। তারপর ২০১২ সালে সিরিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। তবে গত সপ্তাহে দুই দেশ তাদের দূতাবাস আবার খুলতে সম্মত হয়।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই অঞ্চলে শান্তির প্রতি জোর দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্ততায় ইরানের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে সৌদি আরব। তাছাড়া ইয়েমেনের গৃহযুদ্ধ অবসানেও উদ্যোগ গ্রহণ করেছে।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুদ্ধের পর প্রথমবারের মতো সৌদি আরবে সিরিয়ার আসাদ

আপডেট সময় : ০১:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩