ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

যেকোনো সময় শুরু হতে পারে সংঘাত, হতাশ জাতিসঙ্ঘ

  • আপডেট সময় : ১১:৪৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইয়েমেন ও সৌদি আরব নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

গতকাল (মঙ্গলবার) নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুই পক্ষ নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়নি, তবে এখনো আলোচনা শেষ হয়ে যায়নি। দুই পক্ষ এখনো আলোচনা চালাচ্ছে যাতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যায় এবং এ ব্যাপারে মধ্যস্থতা করছেন ইয়েমেন বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রান্ডবার্গ।

জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র ডুজারিক ইয়েমেন এবং সৌদি আরব- দু পক্ষকেই যেকোনো ধরনের উসকানিমূলক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, সামান্য উসকানি থেকেই বড় রকমের সহিংসতা শুরু হতে পারে অথচ দু পক্ষই শান্তি চায়।

ডুজারিক আরো বলেন, যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর কারণে জাতিসঙ্ঘ হতাশ হলেও আমরা বিশ্বাস করি যে, এখানেই রাস্তার প্রান্ত সীমা নয় বরং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সামনে আরো সময় রয়েছে।

গত এপ্রিল মাসে সর্বপ্রথম জাতিসঙ্ঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় যার মেয়াদ জুন মাসে দ্বিতীয় দফায় বাড়ানো হয়। সর্বশেষ যুদ্ধবিরতির মেয়াদ গত রোববার শেষ হয়ে গেছে। এখন যদি দ্রুতই নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো না যায় তাহলে যেকোনো সময় সংঘাত শুরু হতে পারে যার প্রধান শিকার হবে দুই পক্ষের সাধারণ মানুষ।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যেকোনো সময় শুরু হতে পারে সংঘাত, হতাশ জাতিসঙ্ঘ

আপডেট সময় : ১১:৪৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২