ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তুরস্ক-আজারবাইজান

  • আপডেট সময় : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্ক ও আজারবাইজান যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজারবাইজানের ভূখণ্ডে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে আধুনিক যুদ্ধের সরঞ্জাম ও কৌশল ব্যবহার করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে- সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ বিভিন্ন বিশেষ ইউনিট এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার অংশ হিসেবে বাকু, আস্তারা, জিবরাইল ও ইমিশলি শহরে দুই দেশের সম্মিলিত বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের এই যৌথ মহড়ার মূল লক্ষ্য হচ্ছে সামরিক প্রশিক্ষণ এবং তুর্কি অস্ত্রের পরীক্ষা। আজারবাইজান তুরস্কের কাছে যেসব অস্ত্র কিনেছে সেগুলোর পরীক্ষা চালানো হচ্ছে বলে তারা মনে করছেন।

তুরস্কের কাছে আজারবাইজান যুদ্ধাস্ত্র কিনেছে এবং দুই দেশ প্রতি বছরই যৌথ মহড়া চালায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তুরস্ক-আজারবাইজান

আপডেট সময় : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২