ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রংপুরে হিন্দুদের বাড়ি-ঘরে হামলাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবেঃ এরশাদ

  • আপডেট সময় : ০১:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রংপুরে নিরীহ হিন্দুদের বাড়ি-ঘরে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আজ রাজধানীর বনানীস্থ কার্যালয়ে রংপুরের সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলীয় নেতৃবৃন্দের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন,এই ঘটনাকে পুঁজি করে যারা নিরীহ হিন্দুদের বাড়ি-ঘরে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ঘটনা ঘটানোর পেছনে ইন্ধন জুগিয়েছে- তাদের খুঁজে বের করতে হবে।

তিনি বলেন,রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রিমহল পরিকল্পিতভাবে এধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ফেসবুকে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে পোষ্ট দেওয়ার পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র থাকলে তাও অনুসন্ধান করে বের করতে হবে এবং এর সাথে যে বা যারা জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

এদিকে, বৈঠকে ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লী পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহযোগিতা করার জন্য পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে সোমবার তিন সদস্যের একটি প্রতিনিধি দল রংপুর যাচ্ছেন। এই প্রতিনিধি দলের অপর দুই সদস্য হচ্ছেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু।

বৈঠকে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা , সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মেজর (অব:) খালেদ আখতার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্রঃবাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে হিন্দুদের বাড়ি-ঘরে হামলাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবেঃ এরশাদ

আপডেট সময় : ০১:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭