রূপগঞ্জের শিল্পপতি রাসেল ভূঁইয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ
- আপডেট সময় : ১২:০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 20
বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাসেল ভূঁইয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ (২৯ আগস্ট)। দিনটি উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে রূপগঞ্জের বিভিন্ন মসজিদ, স্থানীয় রাসেল পার্ক ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল এবং ভোজের আয়োজন করা হয়েছে।
শিল্পপতি রাসেল ভূঁইয়া তাঁর জীবদ্দশায় এলাকার সামাজিক উন্নয়ন ও শিক্ষার প্রসারে ব্যাপক অবদান রেখে গেছেন। তিনি রূপগঞ্জের স্থানীয় জনসাধারণের জন্য উন্মুক্ত ‘রাসেল পার্ক’ প্রতিষ্ঠা করেন, যা এলাকার মানুষের কাছে তাঁর এক অনন্য স্মৃতিচিহ্ন। এছাড়া শিক্ষাব্যবস্থার উন্নয়নেও তিনি সবসময় নিবেদিত ছিলেন।
তিনি ঐতিহ্যবাহী মুড়াপাড়া পাইলট স্কুল এবং মুড়াপাড়া ডিগ্রি কলেজের নির্বাহী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। সামাজিক ও শিক্ষাক্ষেত্রে তাঁর এই অসামান্য অবদানের জন্য স্থানীয়রা আজও তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।





















