ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রবিবার এনিগমা টিভির লাইভে গাইবেন মাস্টার শাকিল

  • আপডেট সময় : ০৪:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

‘আপায় কইছে আমারে বাল্যশিক্ষা কিন্যা দিবো…’ আশির দশকে যারা এ গানের সঙ্গে পরিচিত তারা ভুলে যাননি কিশোর অভিনেতা মাস্টার শাকিলকে। শুধু ‘এতিম’ সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়েছিলো এই অভিনেতা ও গায়কের একক মুন্সীয়ানায়। তার চোখের পানিতে ভেসেছিলো প্রেক্ষাগৃহের দর্শকবৃন্দ। ক্যারিয়ারে অর্জন করেছেন নতুন কুঁড়ি পুরস্কারসহ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সর্বশেষ নব্বই দশকের শেষে খান আতাউর রহমানের ‘এখনো অনেক রাত’ সিনেমায় তাকে দেখা গিয়েছিলো। পরে তিনি ব্যস্ত হন গানে। কয়েকটা অ্যালবামও বের হয়। তবে সময়ের বিবর্তনে তিনি মিডিয়া থেকে পিছিয়ে পড়েন। দর্শক বিস্মৃতির আড়াল ভেঙে ফের তাকে পর্দায় হাজির করছে ‘এনিগমা টিভি’। আগামী ১৮ আগস্ট রবিবার এই অভিনেতা ও গায়ককে নিয়ে আয়োজন ‘আজ গানের দিন’ সিজন-৩ এর দ্বিতীয় পর্বে তাকে দেখা যাবে। 

ইউসুফ আহমেদ খানের উপস্থাপনায় অভিনেতা ও কণ্ঠশিল্পী আজাদ রহমান শাকিলকে নিয়ে সাজানো ‘আজ গানের দিন’ অনুষ্ঠানে এদিন তাকে নিয়ে ছোট তথ্যচিত্রও দেখানো হবে।

‘আজ গানের দিন’ সপ্তাহের প্রতি রবিবার রাত ৮:০০ লাইভ দেখানো হবে। এ ব্যাপারে এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। ১ম ও ২য় সিজনের দর্শক-শ্রোতাপ্রিয়তার কারণে ৩য় সিজনকে একুট ভিন্নতা দেওয়া হয়েছে। এই সিজনে থাকছে ৩৬টি পর্ব। আগামী বছরের ১৩ এপ্রিল এই সিজনের শেষ পর্ব দেখানো হবে।

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভি’র ফেসবুক পেজ enigmabd.tv, ইউটিউব চ্যানেল enigmabd ও ওয়েবসাইট enigmabd.tv থেকে। এছাড়াও দেখতে পাবেন আজ গানের দিন-এর ওয়েবসাইট www.aajgaanerdin.com-এ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রবিবার এনিগমা টিভির লাইভে গাইবেন মাস্টার শাকিল

আপডেট সময় : ০৪:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪