ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, গ্রেফতার এক

  • আপডেট সময় : ০৯:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডিএমপি নিউজঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ডাচ বাংলা ব্যাংকের বুথের ভেতর টাকা তোলার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আব্দুস সামাদ।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন ডিএমপি নিউজকে জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোড ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলেন শরিফ উল্লাহ। বুথের ভেতর টাকা গোনার সময় মো. আব্দুস সামাদ নামে ছিনতাইকারী বুথের ভেতর প্রবেশ করে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য শরিফ উল্লাহকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি ওই বুথের ভেতরেই মেঝেতে লুটিয়ে পড়েন। ঘটনার সময় এক পর্যায়ে ওই বুথের সিকিউরিটি গার্ড ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই ছিনতাইকারী দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় ওই ছিনতাইকারীকে আটক করা হয়।

তিনি আরো বলেন, উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী আব্দুস সামাদকে আটক করে। পরে ভিকটিম শরিফকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরিফ উল্লাহ পেশায় টাইলস ব্যবসায়ী। উত্তরায় অবস্থিত জাকিয়া টাইলস্ গ্যালারি অ্যান্ড স্যানিটারি নামে তাদের একটি পারিবারিক প্রতিষ্ঠান আছে। সেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অন্যান্য কাজ শেষ করে বর্তমান ঠিকানা টঙ্গী যাওয়ার সময় ওই বুথের ভেতরেই এই ঘটনাটি ঘটে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, সামাদ নগদ টাকা ছিনতাই করার উদ্দেশ্যে ভিকটিমকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে স্বীকার করেন।

এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে উত্তরা পশ্চিম একটি মামলা করেছেন। গ্রেফতারকৃত সামাদের দেখানো মতে একটি রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, গ্রেফতার এক

আপডেট সময় : ০৯:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২