ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

  • আপডেট সময় : ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর আফতাবনগরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহতদের একজনের নাম মনির ওরফে টারজান মনির (২৮), অন্যজনের নাম শাহ আলী (২৮)। গোয়েন্দা পুলিশ উপ-কমিশনার (উত্তর) মশিউর রহমান জানিয়েছেন, মনিরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক পাচারের অভিযোগে এক ডজন মামলা রয়েছে থানায়। আর শাহ আলীর নামে ছয়টি মামলা রয়েছে।

তিনি বলেন, আফতাবনগরের অভিযানে ছোট মনির ও শাহাদাত নামে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিবরণে উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, মাদক কেনবেচার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল রাতে আফতাব নগর এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছু সময় পর গোলাগুলি থামলে সেখানে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ৫০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

আপডেট সময় : ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯