ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে লেগুনার মালিককে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় : ০১:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রাজধানীর শাহআলী থানা এলাকায় মো. সেলিম (৩০) নামের এক লেগুনা মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে থানার দিয়াবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সকালে দিয়াবাড়ী মোড়ে একটি ট্রাক সেলিমের লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি ক্ষতিগ্রস্ত হয়।

এতে সেলিম এবং ওই ট্রাকচালকের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। আহত অবস্থায় সেলিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে লেগুনার মালিককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০১:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭