ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

  • আপডেট সময় : ১১:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

গতকাল দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজিব খান ঈশান (২৮), সুজন (২০), মামুন (২৪), মহিউদ্দিন (২৪), জনি মিয়া (২২), সালমান খান (২৬), রানা (২০), তানভীর হক খান (৩২), আসাদ (৫০), শাকিল কুন্ড (২৪), হৃদয় (২৫), রিয়াজ (২৭), ইমন তালুকদার (২২), নাজমুল সাকিব (২৩), আরিফুল রাহুল (৩০), শান্ত (২৫), জনি (৩৬), স্বপন (২৫), পাপ্পু (৫০) ও হীরা (৪০)।

এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, ৭৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি চাপাতি, একটি সামুরাই এবং ৫ টি স্মার্ট মোবাইল ফোনসহ একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

আপডেট সময় : ১১:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫