ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান

রাতে ইশরাকের বাসায় পুলিশের অভিযান

  • আপডেট সময় : ১২:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। বিএনপি সূত্র এই অভিযোগ করেছে। সোমবার দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে ওই সময় ইশরাক কিংবা তার পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না।

ইশরাকদের পারিবারিক গাড়িচালক হাজী আব্দুর রশিদ বলেন, অভিযান শেষে চলে যাওয়ার সময় তারা বাসার কেয়ারটেকার মহসিন মিয়াকে নিয়ে গেছে। এছাড়া তারা বাসার সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছে এবং বাসার গেইট ভাঙচুর করেছে।

তিনি আরো বলেন, পুলিশ চারটি গাড়িতে করে এসে এ অভিযানে অংশ নেয়। তারা চলে যাওয়ার সময় পরিচয় জানতে চাইলে নিজেদের ডিবি পুলিশ বলে জানায়।

এর আগে বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, খবর পেয়েছি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের গোপীবাগের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করতে প্রবেশ করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতে ইশরাকের বাসায় পুলিশের অভিযান

আপডেট সময় : ১২:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২