ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাফা সীমান্তে ইসরায়েল-মিসর গোলাগুলি, নিহত মিসরীয় সেনা

  • আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাফা সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিসরীয় সেনা নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর আল-জাজিরার

আইডিএফ দাবি করেছে, এক মিসরীয় সেনা প্রথমে ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়। পরে পাল্টা গুলি করলে এক মিসরীয় সেনা নিহত হন।

বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। এ নিয়ে মিসরীয়দের সঙ্গে একটি সংলাপ চলছে বলেও জানিয়েছে তারা।

গত জুনে ইসরায়েলে অনুপ্রবেশ করে তিন আইডিএফ সেনাকে হত্যা করেছিল এক মিসরীয় পুলিশ অফিসার। মিসর দাবি করেছিল, মাদক চোরাকারবারিদের ইসরায়েলে ধাওয়া করার সময় এই ঘটনা ঘটেছিল।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাফা সীমান্তে ইসরায়েল-মিসর গোলাগুলি, নিহত মিসরীয় সেনা

আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪