ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

রাবিতে ৩ ছাত্রকে ছাত্রলীগ কর্তৃক পুলিশে সোপর্দের ঘটনায় শিবিরের নিন্দা

  • আপডেট সময় : ০১:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
  • / 297
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বর থেকে গত বৃহস্পতিবার দুপুরে ৩ শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্তৃক আটক করে পুলিশে সোপর্দ করার ঘটনায় নিন্দা জানিয়াছে রাবি শাখা ছাত্রশিবির। শুক্রবার বিকেলে রাবি শিবিরের  প্রচার সম্পাদক সাইফ ফারদিন প্রেরিত এক বর্তায় সাধারণ শিক্ষার্থীদের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানা সভাপতি মো: হাসান তারিক ও সেক্রেটারী মো: লাবিব আব্দুল্লাহ।

শিবির নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের  রাবি শাখা সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর বিশ্ববিদ্যালয়ের বাতিলকৃত ছাত্র হওয়ায় এবং অধিকাংশ নেতৃবৃন্দ নিয়মিত ছাত্র না হওয়ায় তারা সাধারণ ছাত্রের কল্যানে কাজ না করে শিক্ষার্থীদের মাঝে ভীতি প্রদর্শন, নির্যাতন এবং হয়রানিসহ ক্ষমতার অপব্যবহার করছে।

ইতিপূর্বেও বিভিন্ন সময় সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ শিক্ষার্থীদের উপর অস্ত্রসহ হামলার ছবি ও ভিডিও ফুটেজ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও সাধারণ শিক্ষার্থীদের কল্যানার্থে আরো সচেতন হওয়া এবং আইনের যথাযথ প্রয়োগ করার জন্য রাবি শিবিরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এনে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে ৩ ছাত্রকে ছাত্রলীগ কর্তৃক পুলিশে সোপর্দের ঘটনায় শিবিরের নিন্দা

আপডেট সময় : ০১:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭