ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরা সাবস্টেশনে ট্রান্সফরমার বসানোর কাজ স্থগিত

  • আপডেট সময় : ০৭:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / 306
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ঢাকার রামপুরা গ্রিড সাবস্টেশনে নতুন ট্রান্সফরমার স্থাপন স্থগিত করেছে।

পিজিসিবির জনসংযোগ কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ‘যেহেতু কাজ স্থগিত করা হয়েছে। তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্ধারিত কোনো শিডিউল নেই।’

তিনি বলেন, এর আগে ট্রান্সফরমার বসানোর জন্য সাত দিনের কর্মসূচি নির্ধারিত ছিল, সে সময় ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ বিঘ্নিত হতে পারে বলে জানা যায়।

তিনি আরো বলেন, গ্রিড সাবস্টেশনের সক্ষমতা বাড়াতে এই উচ্চ ভোল্টেজ সক্ষমতার ট্রান্সফরমারটি বর্তমানের পরিবর্তে পরবর্তীতে সময়ে স্থাপন করা হবে।

ইনস্টলেশনের কাজ স্থগিত রাখার বিষয়টি বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণে কাজটি স্থগিত করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ইনস্টলেশন কাজের জন্য নতুন সময়সূচি পরে জানানো হবে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামপুরা সাবস্টেশনে ট্রান্সফরমার বসানোর কাজ স্থগিত

আপডেট সময় : ০৭:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩