ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

রামাল্লায় ২ ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরাইলি সেনা

  • আপডেট সময় : ০৫:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনা সদস্যরা। একটি অভিযান চালনাকালে তাদের হত্যা করা হয়।

রামাল্লার উত্তরাংশে জালাজোন শরণার্থী ক্যাম্পের বাইরে একটি গাড়িতে ওই দুই ব্যক্তিকে গুলি করা হয়।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন ১৮ বছর বয়সী বাসেল কাসেম বাসবুস ও ২১ বছর বয়সী খালেদ ফাদি আনবার।

গাড়িতে এ গুলি করার ঘটনায় রাফাত হাবাস নামে ১৯ বছর বয়সী আরেক তরুণ আহত হয়েছে।

গুলিতে নিহতদের লাশ নিয়ে গেছে ইসরাইলি সেনারা আর আহত হাবাসকেও গ্রেফতার করেছে তারা।

স্থানীয় সময় সোমবার সকাল ৭টার দিকে এ হত্যাকাণ্ডের খবর পাওয়া যায়।

ইসরাইলি বাহিনী দাবি করছে, ওই তিন ব্যক্তি তাদের ওপর গাড়ি হামলার পরিকল্পনা করছিল। গুলি করার আগে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছিল।

তবে হতাহতদের পরিবারের সদস্যরা ইসরাইলি বাহিনীর এ দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন।

নিহত বাসবুস একটি বেকারিতে কাজ করতেন। তারা ১০ ভাইবোন। তাদের এক ভাইও ইসরাইলি কারাগারে বন্দী।

তার বোন বারা বলেন, ইসরাইলি বাহিনীর অভিযানের খবর পেয়ে বাসবুস তার বন্দুদের সাথে দেখতে গিয়েছিল যে সেখানে কী হচ্ছে।

জালাজোনের বাড়িতে বারা বলেন, তার ভাই ইসরাইলি বাহিনীকে কোনো ধরনের আক্রমণ করেনি।

৩৭ বছর বয়সী আরেক বোন বলেন, বাসবুস আগের সন্ধ্যায় তার ছেলের সাথে ছিল। আলজাজিরাকে তিনি বলেন, বাসবুস রাত ৩টার দিকে বন্ধুদের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল।

এ দুই ফিলিস্তিনির হত্যার প্রতিবাদে রামাল্লা ও আল-বাইরের গভর্নর অফিস সোমবার হরতাল পালন করছে। বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট।

ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই পশ্চিমতীরে বিশেষ করে জেনিন ও নাবলুস শহরে অভিযান চালিয়ে আসছে। এ এলাকায় নতুন একটি সশস্ত্র গ্রুপ গঠন হওয়ার পর থেকে এ অভিযান পরিচালনা করছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৬৭ সালে ইসরাইলি বাহিনীর দখল করা ফিলিস্তিনের অংশে এ বছরের শুরু থেকে প্রায় ১৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এর মধ্যে অবরুদ্ধ গাজায় গত আগস্ট মাসে তিন দিনব্যাপী অভিযানের সময় ৫১ জন নিহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামাল্লায় ২ ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরাইলি সেনা

আপডেট সময় : ০৫:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২