ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

রাশিয়ায় ১৬০ ড্রোনের বিনিময়ে ১৪১ মিলিয়ন ডলার আর পাশ্চাত্যের অস্ত্র পেয়েছে ইরান

  • আপডেট সময় : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরান থেকে পাওয়া ১৬০টি ড্রোনের বিনিময়ে দেশটিকে গোপনে ইউক্রেনে জব্দ করা পাশ্চাত্যের অস্ত্র এবং সেইসাথে ১৪১ মিলিয়ন ডলার প্রদান করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা নিয়ে ইরানের সমালোচনার মধ্যে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

অজ্ঞাতনামা নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, গত ২০ আগস্ট দুটি রুশ সামরিক পরিবহন বিমান তেহরান বিমানবন্দরে অবতরণ করে। এগুলোতে একটি মার্কিন জেভেলিন ট্যাঙ্কবিধ্বংস ক্ষেপণাস্ত্র, একটি স্টিঙ্গার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, একটি ব্রিটিশ এনএলএডব্লিউ ট্যাংকবিধ্বংস ক্ষেপণাস্ত্র এবং ১৪১ মিলিয়ন ডলার নগদ অর্থ ছিল।

সূত্রটি একটি স্যাটেলাইট ছবি উল্লেখ করে জানায়, রুশ সামরিক কার্গো বিমান দুটি প্রায় সাড়ে তিন ঘণ্টা বিমানবন্দরে ছিল। এতে দাবি করা হয়, এর বিনিময়ে রাশিয়অ ১০০টি শাহিদ ১৩৬ ড্রোন, ৬০টি ক্ষুদ্রকার শাহিদ ১৩১ ড্রোন, ছয়টি মোহাজের ৬ ড্রোন প্রদান করে।

পাশ্চাত্যের অস্ত্রগুলো ইউক্রেন সেনাবাহিনীর জন্য পাঠানো হলেও তা রুশদের হাতে পড়ে। ইরান ও তার মিত্ররা এসব অস্ত্র নতুন করে বিন্যস্ত করে ভবিষ্যৎ যুদ্ধে ব্যবহার করতে পারে।

খবরটিতে আরো বলা হয়, তেহরান ও মস্কো ২০০ মিলিয়ন ডলারের আরেকটি ড্রোন চুক্তি সই করেছে। ওই চুক্তির পর অন্তত পাঁচটি রুশ বিমান ইরান থেকে ড্রোন নিয়ে যায়।
সূত্র: মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ায় ১৬০ ড্রোনের বিনিময়ে ১৪১ মিলিয়ন ডলার আর পাশ্চাত্যের অস্ত্র পেয়েছে ইরান

আপডেট সময় : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২