ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রায়ের কপি পাওয়া নিয়ে বিএনপির বক্তব্য মিথ্যা : আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের কপি পাওয়া নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের ‘সার্টিফাইড কপি’পাওয়ার বিষয় নিয়ে বিএনপির দেয়া বক্তব্য কল্পনাপ্রসূত ও মিথ্যা।

বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সিপো রবিবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের ‘সার্টিফাইড কপি’পাওয়ার বিষয়ে তারা যে বক্তব্য দিচ্ছে তা তাদের কল্পনা প্রসুত এবং মিথ্যা। তাদের বিষয়টা দেখতে হবে, আমরা আইনের কোন ব্যত্যয় ঘটাচ্ছি কিনা।’

খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের ‘সার্টিফাইড কপি’নিয়ে সরকার ‘ছলচাতুরি’করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘উনি অনেক কিছু অভিযোগ করতে পারেন। উনি তো আইনই মানেন না। উনাদের অভিযোগে কিছু আসে যায় না।’

আনিসুল হক বলেন, আদালত কখন রায়ের কপি দেবেন কি দেবেন না, সেটি আদালত বলতে পারবে। রায়ের কপি প্রস্তুত হলে নিশ্চয়ই দেবেন। না দেয়ার তো কোনো কারণ নেই, কারণ আদালত রায়টা দিয়েছেন। তবে আমি দূর থেকে আইনজীবী হিসেবে এটুকু বুঝি ৬৩২ পাতা তৈরি করতে একটু সময় লাগে।  সূত্রঃবাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রায়ের কপি পাওয়া নিয়ে বিএনপির বক্তব্য মিথ্যা : আইনমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮