ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিশনের চিঠিতে আর যা আছে: সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ

রুয়ান্ডা ও কঙ্গোকে উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : ১২:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কঙ্গোর সাথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তা কমানোর জন্য চাপ প্রয়োগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুয়ান্ডার নেতার প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
গত মাসের শেষের দিকে কিনশাসার সামরিক বাহিনী কিগালির দাবি প্রত্যাখান করে তাদের অস্থিতিশীল সীমান্ত এলাকায় প্রবেশ করায় রুয়ান্ডার বাহিনীকে অভিযুক্ত করেছে। কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সমর্থন করার ক্ষেত্রেও কিগালির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, কথিত সীমান্ত অনুপ্রবেশ বিষয়ে কোন অবস্থান না নিয়ে ‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতির’ ব্যাপারে ব্লিঙ্কেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগমের সাথে টেলিফোনে ‘ফলপ্রসূ’ আলোচনা করেন।
ব্লিঙ্কেনের ডেপুটি ভিক্টোরিয়া নুল্যান্ড কিনশাসা পরিদর্শনের পর তিনি এ ফোন করেন।
মার্কিন পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ব্লিঙ্কেন দুই দেশের মধ্যে উত্তেজনার একটি কূটনৈতিক সমাধানের জন্য এক ধরনের মধ্যস্থতার দায়িত্ব পালন করছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুয়ান্ডা ও কঙ্গোকে উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ১২:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩