ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

রুশ, ইরানি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ কনসোর্টিয়াম গঠন তালেবানের

  • আপডেট সময় : ১০:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 104
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের তালেবান-নেতৃত্বাধীন প্রশাসন রাশিয়া, ইরান ও পাকিস্তানের কয়েকটি কোম্পানিকে নিয়ে একটি কনসোর্টিয়াম গঠন করেছে। বিদ্যুৎ, খনি ও অবকাঠামো খাতে বিনিয়োগ পরিকল্পনা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী বুধবার জানিয়েছেন।

নূরউদ্দিন আজিজি রয়টার্সকে জানান, কনসোর্টিয়ামে ১৪ আফগান ব্যবসায়ী রয়েছে। তার মন্ত্রণালয় বিদেশী কোম্পানিগুলোর সাথে একটি সমঝোতা স্মারকে সই করেছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এক বিলিয়ন ডলার পর্যন্ত প্রকল্পগুলো নিয়ে আলোচনার জন্য কাবুলে আসবে।

তালেবান ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বেশির ভাগ উন্নয়ন প্রকল্পে তহবিল প্রদান বন্ধ করে দেয়ায় এবং ব্যাংকিং খাতের ওপর অবরোধ আরোপ করায় দেশটি বেশ সমস্যায় পড়েছে।

এছাড়া বিদেশী লক্ষ্যবস্তুগুলোর ওপর আইএসের কয়েকটি হামলাও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

আজিজি বলেন, তার প্রশাসন দীর্ঘ মেয়াদি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে কনসোর্টিয়াম ও বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করার জন্যও তারা কাজ করে যাচ্ছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ, ইরানি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ কনসোর্টিয়াম গঠন তালেবানের

আপডেট সময় : ১০:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩