ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

রুশ ওয়াগনার গ্রুপের সহায়তা চেয়েছে নাইজারের সামরিক শাসকরা

  • আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নাইজারের সামরিক শাসকেরা বিদেশী হস্তক্ষেপ থেকে দেশকে রক্ষায় রুশ ভাড়াটে সশস্ত্র গ্রুপ ওয়াগনারের কাছ থেকে সহায়তা চেয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে পুনঃবহাল না করা হলে সামরিক হস্তক্ষেপ করা হতে পারে বলে পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লকের হুমকির প্রেক্ষঅপটে এই সহায়তা কামনা করা হলো।

অভ্যুত্থানের নেতা জেনারেল সালিফু মডি প্রতিবেশী এবং সহানুভূতিশীল সামরিক সরকার পরিচালিত মালি সফরকালে সেখানে ওয়াগনার গ্রুপের কারো সাথে যোগাযোগ করে এই অনুরোধ করেন। সাংবাদিক এবং সুফান সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ওয়াসিম নাসর বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘তাদের ওয়াগনারের প্রয়োজন। তা করতে পারলে তারা ক্ষমতায় থাকার আরো বেশি নিশ্চয়তা পাবে।’

নাইজারের সামরিক সরকারকে আজ রোববারের মধ্যে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বলেছে পশ্চিম আফ্রিকান সামরিক জোট ইসিওডব্লিউএএস। সাবেক প্রেসিডেন্ট বাজুমকে তার প্রেসিডেন্ট প্রাসাদে বন্দী করে রাখা হয়েছে।

জোটটি প্রতিরক্ষা প্রধানরা বলেছেন, তারা শুক্রবার নাইজারে হস্তক্ষেপ করার পরিকল্পনা চূড়ান্ত করেছেন।

নাইজারের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মডি বলেছেন যে এমনটা করা হলে দেশটি ‌’নতুন লিবিয়ায়’ পরিণত হবে।

নাইজারকে মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্য বিশ্বের অন্যতম মিত্র বিবেচনা করা হতো। কিন্তু বাজুমাকে উৎখাতের পর সামরিক নেতারা সাবেক উপনিবেশিক ফ্রান্স এবং তার মিত্র যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে রাশিয়র দিকে ঝুঁকেছে।

ওয়াগনার গ্রুপটি মালিসহ আফ্রিকার কয়েকটি দেশে সক্রিয় রয়েছে।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ ওয়াগনার গ্রুপের সহায়তা চেয়েছে নাইজারের সামরিক শাসকরা

আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩