ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রেলের ভাড়া বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি : মন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
  • / 264
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রেলওয়ের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধির পরও আমরা রেলের ভাড়া বাড়ানোর কথা এখনই ভাবছি না। ইতোমধ্যে অনেক সংস্থা জ্বালানির মূল্যের সাথে সমন্বয় করেছে। তারপরও আমরা এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না।’

মঙ্গলবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর রেল জংশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে গাজীপুরের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন চালু হচ্ছে।

এর আগে তিনি টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেলের নির্মাণ কাজের অগ্রগতির কাজ পরিদর্শন করেন।

সরকারের রেললাইন সম্প্রসারণে কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার ফোর রেললাইন ও টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার ডাবল লাইনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩০০ কোটি টাকা।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেল বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান, প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাসরিন পারভিনসহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেলের ভাড়া বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি : মন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২