ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা বরখাস্ত

  • আপডেট সময় : ০২:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা (সংশোধিত) এর ১৩খ (১) ধারা অনুসারে তাকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। লক্ষীছড়ি থানার মামলা নং-১, তারিখ-০২.০১.২০১৭ (ঝচখ ১৩/১৭, জি.আর ০১/১৭)) এর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে বলে পত্রে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি রাত দুইটার দিকে সেনাবাহিনী তার সরকারি বাসভবনে তল্লাশি চালিয়ে তার নিয়ন্ত্রাধীনে থাকা একটি পিস্তল, ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় আগ্নেয়াস্ত্র রাখার পক্ষে কোন বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার পূর্বক তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

সুপার জ্যোতি চাকমা আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর সমর্থন নিয়ে লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা বরখাস্ত

আপডেট সময় : ০২:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭