ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে মৃত্যুর ঘটনায়, চাঞ্চল্য বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে সিরাজগঞ্জে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধ গুটু শেখ রংপুরে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাক, নিহত ৪ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান শতরানের দোরগোড়ায় বাংলাদেশ, লাঞ্চ বিরতিতে শান্ত-সাদমান মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি দুই মুক্তিযোদ্ধার ৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট: রোগী ও স্বজনদের চরম ভোগান্তি

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে মৃত্যুর ঘটনায়, চাঞ্চল্য

  • আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে দিলসাদপুরের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ স্থানীয় বাসিন্দা রুহুল আমিনের ছেলে এবং এলাকায় ‘খোরশেদ বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। স্বজনদের দাবি, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ নামের এক ব্যক্তি আগে থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। গুলির ঘটনার পেছনে ওয়ালিদ জড়িত বলে তারা অভিযোগ করেছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি জানান, খোরশেদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের বুকে গুলির মতো গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ ফারভেজ জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে এবং তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে মৃত্যুর ঘটনায়, চাঞ্চল্য

আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬