ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

লক্ষ্মীপুরে শ্রমিকের নাক কেটে দিয়েছে প্রতিপক্ষরা

  • আপডেট সময় : ০৩:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 303
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের নাক কেটে দিয়েছে প্রতিপক্ষরা । জমি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরে মো. বাবুল হোসেন (৪৫) নামে এক ইটভাটা শ্রমিকের নাক কেটে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাবুল একই গ্রামের রফিক উল্যার ছেলে ও স্থানীয় একটি ইটভাটার শ্রমিক।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান জানান, জমি নিয়ে দীর্ঘদিন থেকে একই এলাকার রফিক উল্ল্যাহ‘র সঙ্গে আক্কাস মোল্লার বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে রফিক উল্ল্যাহ‘র বাড়িতে মাটি কাটার জন্য ট্রাক্টর নিয়ে আসে। এসময় খবর পেয়ে আক্কাস  মোল্লা তার লোকজন নিয়ে ওই বাড়িতে হামলা চালায়।

একপর্যায়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে রফিকের বড় ছেলে ইটভাটা শ্রমিক  বাবুলের নাক কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কর্মরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

এসময় নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করা হয় বলেও অভিযোগ উঠে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে শ্রমিকের নাক কেটে দিয়েছে প্রতিপক্ষরা

আপডেট সময় : ০৩:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭