ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬

  • আপডেট সময় : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ একটি বিশ্বব্যাপী একটি সন্দেহভাজন চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করেছে। ওই চক্রটি যুক্তরাজ্য থেকে চুরি হওয়া চীনে প্রায় ৪০ হাজার মোবাইল ফোন পাচারের সাথে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সোমবার এ তথ্য জানায়।

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন পাচারের সঙ্গে যুক্ত একটি বৈশ্বিক চক্র ভাঙতেই এ অভিযান চালানো হয়েছে। রাজধানী লন্ডনে মোবাইল ফোন চুরি দমনে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় অভিযান। যেখানে পর্যটনকেন্দ্রগুলো বিশেষভাবে ছিনতাইকারীদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

‘অপারেশন ইকোস্টিপ’ নামে এই তদন্ত শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। যখন হিথ্রো বিমানবন্দরের কাছে হংকংগামী প্রায় এক হাজার আইফোনসহ একটি বাক্স উদ্ধার করা হয়। যেগুলোর অধিকাংশই চুরি যাওয়া বলে প্রমাণিত হয়।

এই অভিযানের অংশ হিসেবে পুলিশ মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১১ জনকে নতুন আইফোন ১৭ এর জন্য ডেলিভারি যানবাহনে ডাকাতির অভিযোগে আটক করা হয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘পুলিশ শুধু রাস্তার ছিনতাইকারী নয়, বরং পুরো পাচার চক্রের নেতাদেরও টার্গেট করেছে। এটি নিঃসন্দেহে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান।’

মেট্রোপলিটন পুলিশের তথ্যানুসারে, শুধু ২০২৪ সালেই লন্ডনে ৮০ হাজারেরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬

আপডেট সময় : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫