ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

লম্পট আওয়ামী লীগ নেতার সিনেমায় বুবলী !

  • আপডেট সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • / 344
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

দীর্ঘ সময় ধরেই নতুন সিনেমার খবরে নেই ‘তদবিরবাজ’খ্যাত আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বরং হাতে থাকা মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দিন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ সিনেমা দুটি থেকে বাদ পড়েন তিনি। যদিও এ বিষয়ে সরাসরি এই নায়িকা কিছু বলেননি।

এবার জানা গেল প্রায় আট মাস পর এক আওয়ামী লীগ নেতার নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। সিনেমার নাম ‘নীল টিপ’। পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান। প্রযোজনায় আছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল। এর আগে তিনি ‘শেষ বাজি’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়। প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাতলামি, লাম্পট্যের। নারীলোভী হওয়ার কারণে প্রযোজনার আড়ালে গত ফ্যাসিস্ট সরকারের সময়ে ব্যবসায়ীদেরকে সেটে এনে নারী শিল্পীদের ডিস্টার্ব করতেন। যে কারণে জুনিয়র এক সহশিল্পীর চড় পর্যন্ত খেয়েছেন ছবির পরিচালকসহ পরচুলা প্রযোজক সৈয়দ সোহেল। এছাড়া এই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ ‘শেষ বাজি’ সিনেমা ঢাকার মধুমিতায় চালানোর জন্য তিনি আওয়ামী লীগ নেতাদের ব্যবহার করেছিলেন। না চালালে হল বন্ধ করে দিবেন বলে   একাধিক সাংবাদিকের উপস্থিতিতে হুঁশিয়ারি দিয়েছিলেন। তার করা ওই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন তাৎক্ষণিকভাবে সিনিয়র একাধিক সাংবাদিক। 

পরিচালক মেহেদীর বরাত থেকে জানা গেছে, শিগগিরই সিনেমাটির শুটিং শুরু করবেন। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি চলছে। এতে বুবলীর বিপরীতে ছোট পর্দার অভিনেতা শ্যামল মাওলার কথা শোনা যাচ্ছে। তবে শ্যামল মাওলা করবনে কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লম্পট আওয়ামী লীগ নেতার সিনেমায় বুবলী !

আপডেট সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪