ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

লিবিয়া উপকূলে ভেসে এলো ৫৭ অভিবাসনপ্রত্যাশীর লাশ

  • আপডেট সময় : ০৩:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লিবিয়ার পশ্চিমাঞ্চলের শহরগুলোর উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে ৫৭ জন মারা গেছে।

একজন কোস্টগার্ড ও রেড ক্রিসেন্টের এক কর্মীর বরাত দিয়ে বুধবার রয়টার্স এই খবর জানিয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা ফাতি আল-জায়ানি জানান, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে এক শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, অভিবাসনপ্রত্যাশীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিসর থেকে এসেছিলেন।

পশ্চিম ত্রিপোলির সাবরাথায় অবস্থানরত রেড ক্রিসেন্টের এক কর্মী জানান, তারা গত ছয় দিনে ৪৬টি লাশ উদ্ধার করেছেন। সবাই একই নৌকার যাত্রী ও অবৈধ অভিবাসনপ্রত্যাশী।

ভবিষ্যতে আরো লাশ ভেসে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

চলতি মাসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগরের মধ্য দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে পানিতে ডুবে ৪৪১ জন অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী মারা গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিবিয়া উপকূলে ভেসে এলো ৫৭ অভিবাসনপ্রত্যাশীর লাশ

আপডেট সময় : ০৩:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩