ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

শপথ নিলেন অভিনয়শিল্পী সংঘের নির্বাচিতরা

  • আপডেট সময় : ০৯:২১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শপথ নিয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নিকেতনে সংগঠনটির কার্যালয়ে এক অনুষ্ঠানে ২০২৫-২০২৮ মেয়াদের সব নির্বাচিত সদস্যরা শপথগ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ এবং নির্বাচন কমিশনার অভিনেতা ফারুক আহমেদ।

এসময় বিগত কমিটির সভাপতি আহসান হাবিব নাসিমসহ অনেকে উপস্থিত ছিলেন। শপথগ্রহণের পর ডিরেক্টরস গিল্ডসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নতুন কমিটিকে।

গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। সভাপতি নির্বাচিত হন আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হন রাশেদ মামুন অপু।

আজাদ সভাপতি হয়েছেন আব্দুল্লাহ রানাকে হারিয়ে। আর সাধারণ সম্পাদক পদে অপুর কাছে হেরেছেন শাহেদ শরীফ খান। ভোটে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ প্রার্থী। সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু ও শামস সুমন।

যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু। তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন আর এ রাহুল। অর্থ সম্পাদক পদে নুরে আলম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে তানভির মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম সুমন। আইন ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সূচনা সিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হয়েছেন মুকুল সিরাজ।

কার্যনির্বাহী সাতটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, এনায়েতুল্লাহ সৈয়দ (শিপলু), আবু রাফা নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শপথ নিলেন অভিনয়শিল্পী সংঘের নির্বাচিতরা

আপডেট সময় : ০৯:২১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫