ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

শরীর ভালো রাখতে পেঁয়াজ খান

  • আপডেট সময় : ০৫:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • / 214
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেঁয়াজ খেলে মুখে অস্বস্তিকর গন্ধ হয়। কাটতে গেলেও চোখ থেকে পানি পড়ে। তাই রান্নায় বা সালাদে মাঝেমাঝেই পেঁয়াজ বাদ পড়ে। তবে সুস্বাদু রান্না পেঁয়াজ ছাড়া ভাবাই যায় না।

বর্ষায় পেটের রোগের সমস্যা বেড়ে যায় বলে এ সময়ে বেশি ভাজাপোড়া খাবার এড়িয়ে চলেন অনেকে। তবে চিকিৎসকেরা বলছেন, শুধু খাবারে নয়, শরীরের কথা ভেবে নিয়মিত এমনিই পেঁয়াজ খাওয়া উচিত। ঝাঁঝালো গন্ধ ছাড়াও পেঁয়াজের আছে আরো অসংখ্য গুণ। এক নজরে দেখে নেয়া যাক ১০০ গ্রাম পেঁয়াজে কোন উপাদানের পরিমাণ কেমন?

ক্যালোরি: ৫০

ফ্যাট: ০.১ গ্রাম

সোডিয়াম: ৪ মিলিগ্রাম

কার্বোহাইড্রেট: ১১.১ গ্রাম

ডায়েটরি ফাইবার: ১.৬ গ্রাম

শর্করা: ৪.২ গ্রাম

প্রোটিন: ১.২ গ্রাম

ভিটামিন সি: ১১ মিলিগ্রাম

ভিটামিন বি৬: ০.১ মিলিগ্রাম

ফোলেট: ৬ মাইক্রোগ্রাম

ম্যাগনেশিয়াম: ১৬ মিলিগ্রাম

পটাশিয়াম: ১২৭ মিলিগ্রাম

প্রতি দিন সামান্য হলেও পেঁয়াজ খাবেন কেন?

১) পেঁয়াজে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ অনেক বেশি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পেঁয়াজের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ প্রদাহ নাশ করতে সাহায্য করে। নিয়মিত পেঁয়াজ খেলে তা ক্যানসারও ঠেকিয়ে রাখতে পারে।

২) রক্তে কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে যাহায্য করে পেঁয়াজে থাকা সালফার। পুষ্টিবিদেরা বলছেন, নিয়মিত পেঁয়াজ খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

৩) বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পেঁয়াজে থাকা ক্যানসার প্রতিরোধী যৌগগুলো প্রস্টেট ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলে কি পেঁয়াজ খাওয়া যায়?
সুষম খাবার বলতে যা যা বোঝায়, তা সবটাই খাওয়া যায়। তবে পরিমিত পরিমাণে। পেঁয়াজের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই কম। তাই ডায়াবিটিসে আক্রান্ত রোগীরা পেঁয়াজ খেলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

অন্তঃসত্ত্বা অবস্থায় পেঁয়াজ খাওয়া কি নিরাপদ?
প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং সহজপাচ্য ফাইবারে সমৃদ্ধ পেঁয়াজ গর্ভাবস্থায় খাওয়াই যায়। তবে তা রান্না করে খাওয়া ভালো। কারণ কাঁচা পেঁয়াজ থেকে রোগজীবাণু শরীরে প্রবেশ করতে পারে। সে বিষয়টিও মাথায় রাখতে হবে। তবে কারো কারো পেঁয়াজের সালফার থেকে অ্যালার্জি হতে পারে। তাই এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীর ভালো রাখতে পেঁয়াজ খান

আপডেট সময় : ০৫:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩