থ্যাঙ্কসগিভিং ডে: ইতিহাস ও আমেরিকান সংস্কৃতির বিবর্তন
- আপডেট সময় : ০৬:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 0
প্রাজ্ঞদের মতে, বংশপরম্পরায় চলে আসা লোকাচারই কালক্রমে সংস্কৃতির রূপ নেয়। প্রতিটি জাতি তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে উৎসবগুলো পালন করে থাকে। বাংলাদেশে যেমন চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ বা পৌষ পার্বণ পালিত হয়, তেমনি আমেরিকায় থ্যাঙ্কসগিভিং ডে এক বিশেষ তাৎপর্য বহন করে। শস্য কর্তন শেষে প্রকৃতির অকৃপণ দানে কৃতজ্ঞতা প্রকাশের এই রীতি কৃষিনির্ভর সমাজব্যবস্থায় এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। প্রাজ্ঞদের বর্ণনানুসারে, বংশ পরম্পরার লোকাচারই কালের অগ্রযাত্রায় সংস্কৃতিতে রূপান্তরিত হয়। আর নিজস্ব সংস্কৃতির ধারক-বাহক ও কথক হিসেবে পরবর্তী প্রজন্ম সাড়ম্বরে তা উদযাপন করে বহুমাত্রিক আয়োজনে। খানিকটা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার-বিশ্লেষণ করলে বীর চট্টলার জব্বারের বলীখেলা, সনাতনী বাংলার জনপ্রিয় নৌকাবাইচ কিংবা গ্রামপ্রধান বাংলাদেশের চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ, পৌষ পার্বণ এবং থ্যাঙ্কসগিভিং ডে অভিন্ন যোগসূত্রে আবদ্ধ। থ্যাঙ্কসগিভিং ডেরও প্রেক্ষাপট বিশ্লেষণ করলে ইংল্যান্ডের গির্জার পুরোহিতদের স্বেচ্ছাচারিতা, প্রথিতযশা যাজক ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের যোগরূঢ় সম্পর্ক বিদ্যমান। অনুকূলীয় আবহাওয়ায় বাড়তি ফসলে অরণ্যচারী-গুহাবাসী মানবগোষ্ঠীর মাঠঘাট-ঘরবাড়ি কানায় কানায় ভরে উঠত। এ পর্যায়ে অদৃষ্টবাদী ও জগদীশ্বরের কৃপানির্ভর আদি মানবগোষ্ঠী গাছপালা-চন্দ্র-সূর্য-গ্রহ-নক্ষত্রসহ দেব-দেবীর অর্চনায় ষাষ্টাঙ্গ প্রণিপাত করত। সহজ-সরল ও আচারনিষ্ঠ আদিম জনগোষ্ঠীর ধর্মীয় আস্থাকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের ধর্মীয় পুরোহিত ও যাজকগণ একপর্যায়ে ধর্মের নামে অধর্মের বেসাতি শুরু করেন। ফলে ধর্মভীরু জনগণ গির্জা এবং যাজকদের অনুশাসনের বিরুদ্ধে ভেতরে ভেতরে ভীষণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সেই চরম যুগসন্ধিক্ষণে ইংল্যান্ডের খ্যাতনামা ধর্মযাজক ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের উদ্ভাবন করেন। ম্যালথাসের মতে, জনসংখ্যার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে খাদ্যসামগ্রীর উৎপাদন বৃদ্ধি তাল সামলাতে পারে না। প্রতিকারস্বরূপ যাজক ম্যালথাস জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। অবশ্য চিরায়ত সংস্কার এবং ধর্মবিশ্বাসের পটভূমিতে অনেক সাধারণ মানুষ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের ঘোর বিরোধিতা শুরু করেন এবং ম্যালথাস ও গির্জার প্রতি তাদের ক্ষোভ তুঙ্গে ওঠে। বিশেষত, ষোড়শ শতকের গোড়ার দিকে ইংল্যান্ডে শিল্পবিপ্লব সূচিত হওয়ার পর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অসার প্রমাণিত হয় এবং গির্জা ও যাজকদের উত্তপ্ত কড়াই থেকে প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডে উত্তরণ ঘটে। সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর তাগিদে গির্জার দিগি¦দিকজ্ঞানশূন্য যাজক ও পুরোহিতগণ সুনির্দিষ্ট তীর্থস্থানের পরিবর্তে পালতোলা জাহাজ-নৌকাযোগে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে পাড়ি জমান। জানামতে, ইংল্যান্ডত্যাগী যাজক এবং পুরোহিতগণের একটি উল্লেখযোগ্য অংশ মে ফ্লাওয়ার জাহাজযোগে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকার পিলগ্রিমস বন্দরে নোঙর করেন। আবার কেউ কেউ সৌভাগ্যবশত ওয়ামপানোআগ মাথা গোঁজার ঠাঁই করে নেন। নতুন আশ্রয়স্থলে কোনো তীর্থস্থানের অস্তিত্ব খুঁজে পাওয়া না গেলেও ঐতিহাসিকগণ এ সকল যাজককে পিলগ্রিমস বা তীর্থযাত্রীর আলখেল্লা পরিয়ে দেন এবং ইতিহাসে তারা পিলগ্রিমস বা তীর্থযাত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন।
ইতিহাস থেকে জানা যায়, ১৬২১ সালে প্লাইমাউথ এবং ওয়ামপানোআগের ঔপনিবেশিক তীর্থযাত্রীরা প্রথম থ্যাঙ্কসগিভিং ডে পালনের সূচনা করেছিলেন। ফসল ফলানো ও শস্য সংগ্রহের মৌসুমে পরম করুণাময় ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাতেই স্থানীয়দের সঙ্গে নিয়ে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীকালে এই লোকাচারটি আমেরিকার জাতীয় উৎসবে রূপ নেয়। তবে এর যাত্রাপথ মসৃণ ছিল না। ১৭৯৮ সালের পর ইউএস কংগ্রেস এটি স্টেটগুলোর তালিকা থেকে বাদ দিয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গৃহযুদ্ধ চলাকালে ১৮৬৩ সালের ৩ অক্টোবর তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ২৬ নভেম্বর বৃহস্পতিবারকে থ্যাঙ্কসগিভিং জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে ১৯৪১ সালে কংগ্রেসের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৪২ সালে নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারকে এই উৎসবের নির্ধারিত দিন হিসেবে চূড়ান্ত করেন। আমেরিকার ঐতিহ্যবাহী থ্যাঙ্কসগিভিং ডে সম্পর্কেও বক্তব্যটি আক্ষরিক সত্য। প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৬২১ খ্রিষ্টাব্দে প্লাইমাউথ এবং ওয়ামপানোআগের ঔপনিবেশিক তীর্থযাত্রীরা সর্বপ্রথম থ্যাঙ্কস গিভিং ডে উদযাপনের শুভ সূচনা করলেও বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। খেয়ালি প্রকৃতির আশীর্বাদ-নির্ভর প্রাচীন চাষাবাদ ও কৃষিব্যবস্থায় ব্যাপক ফলন এবং ফসলহানির সঙ্গে জনসংখ্যার যোগসূত্র ছিল। আর প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ফসলহানির ফলে দুর্ভিক্ষ-মহামারি অবধারিত ছিল। যাহোক, দেশত্যাগের প্রাক্কালে পিলগ্রিমসগণ নানা ধরনের শস্যবীজ সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং উপকূলবর্তী উর্বর ভূমিতে শস্যের চারা বপন করেছিলেন।
থ্যাঙ্কসগিভিং ডের সঙ্গে টার্কি পাখির সংযোগ নিয়েও রয়েছে বিশেষ ইতিহাস। ১৬২১ সালের সেই শুরুর দিনগুলোতে ঘন জঙ্গলাকীর্ণ পরিবেশে বন্য পাখি শিকার করা ছিল বেশ বিপজ্জনক। সেই সময় ওয়ামপানোআগের ৯০ থেকে শতাধিক ব্যক্তি প্রচুর পরিমাণে টার্কি শিকার করে বিক্রির ব্যবস্থা করেছিলেন। উৎসবের ইতিহাসের একটি অন্ধকার দিকও রয়েছে। ঐতিহাসিকভাবে কিছু অনুষ্ঠানে মদ্যপানের পর গুলির ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ১৬৭৫ থেকে ১৬৭৬ সালে রাজা দ্বিতীয় ফিলিপের আমলে সংঘটিত রক্তক্ষয়ী যুদ্ধের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। সেই থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩০৪ বছর ধরে এই উৎসব নানা বিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে।
উৎসবের আধুনিক রূপায়ণে বিনোদনের সংযোগ ঘটেছে বিভিন্ন সময়ে। ১৮৭৬ সালে ইয়েল বনাম প্রিন্সটনের মধ্যকার ফুটবল ম্যাচটি থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের নতুন ধারা তৈরি করে। এরপর ১৯২০ সালে ফিলাডেলফিয়ার গিমবেল ডিপার্টমেন্ট স্টোর সান্টাক্লজসহ ৫০ জনকে নিয়ে প্যারেডের আয়োজন করে। ১৯২৪ সাল থেকে বিশেষত ১৯২৭ সালে নিউইয়র্ক সিটিতে বৃহদাকার বেলুন সহযোগে ম্যাসির থ্যাঙ্কসগিভিং প্যারেডের যে জৌলুশ শুরু হয়, তা বিশ্বজুড়ে বিস্ময় জাগায়। সব মিলিয়ে আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার আমেরিকানরা এবারও বিপুল উদ্দীপনার সাথে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছেন। সেই মানদণ্ডে আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার আমেরিকানরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও সাড়ম্বরে এবারের থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

























