ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

শাহজালাল বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতরে ৭ কেজি স্বর্ণ উদ্ধার

  • আপডেট সময় : ১২:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
  • / 293
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতর থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেইড এলাকায় অভিযান চালিয়ে কাপড়ের রোলের ভেতর থেকে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার

স্বার্ণের প্রতিটি বারের ওজন এক কেজি। এর বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, একটি কাপড় আমদানিকারক প্রতিষ্ঠান এই স্বর্ণ চোরাচালানে জড়িত। তবে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করা হচ্ছে না।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তা জানান, রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৬ নম্বর ফ্লাইটে করে স্বর্ণের চালানটি আসে।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে ওই ফ্লাইট থেকে মালামাল খালাস করা হচ্ছিল। এ সময় এয়ারওয়ে বিলের মাধ্যমে তৈরি পোশাক কারখানার জন্য আমদানি করা কাপড়ের একটি রোল তল্লাশি করা হয়। কালো কাপড়ের ওই রোলের ভেতর সাতটি সোনার বার পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজালাল বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতরে ৭ কেজি স্বর্ণ উদ্ধার

আপডেট সময় : ১২:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭