ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : ০৩:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরির বাজারে বিপুল সুযোগ-সুবিধা কাজে লাগাতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বিশেষ করে আইসিটি বিষয়ে দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘এখন হচ্ছে ডিজিটাল যুগ, তাই তোমাদের এ বিষয়ে নজর দিতে হবে। তোমরা যদি তা করতে পার তবে চাকরির বাজারে আরো সুযোগ পাবে।’

শেখ হাসিনা শিক্ষার্থীদের ডিজিটাল যুগের জন্য আরো ভালোভাবে প্রস্তুত হতে অবসর সময়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, বিশেষ করে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, ‘শুধু ব্যাচেলর বা মাস্টার্সই যথেষ্ট হবে না; দেশে ও বিদেশে চাকরির সুযোগ সম্প্রসারণের জন্য তোমাদের যেকোনো বিষয়ে বিশেষ জ্ঞান প্রয়োজন।’

তিনি শিক্ষার্থীদের তাদের সময় নষ্ট না করার এবং সরকার সারাদেশে যে প্রশিক্ষণ প্রদান করছে তা গ্রহণ করার আহ্বান জানান।

শেখ হাসিনা সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষকে গবেষণায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘কৃষি নিয়ে আমাদের গবেষণা কাজ ভালোই চলছে। আমি তোমাদেরকে অন্যান্য বিষয়ে আরো মনোযোগ দিতে বলব।’

তিনি বলেন, গবেষণা ছাড়া সর্বশেষ উন্নয়ন সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব হবে না।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চাই এবং এর জন্য আমাদের জরুরিভাবে শিক্ষিত জনবল প্রয়োজন।

এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার শিক্ষাকে বৈচিত্র্যময় করেছে। আমরা শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছি যাতে আমাদের শিশুরা ক্রমাগত উন্নয়নশীল বিশ্বের সাথে মানিয়ে নিতে পারে। আমরা প্রতিটি জেলায় উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দিচ্ছি। এতে কর্মসংস্থানও নিশ্চিত হবে।

তিনি বলেন, সরকার বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে, যেগুলোকে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

তিনি করোনাভাইরাস মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার সময় পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।
সূত্র : ই্‌উএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৩:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩