ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

শিল্পকলা থেকে পদত্যাগ করলেন লিয়াকত আলী লাকী

  • আপডেট সময় : ০৬:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেন, উনি পদত্যাগপত্র দিয়েছেন। কারণ কী উল্লেখ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগত কারণে ও উদ্ভুত পরিস্থিতিতে পদত্যাগ করেছেন।

দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয়। লিয়াকত আলী লাকী শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান ২০১১ সালের ৭ এপ্রিল। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পরদিন মঙ্গলবার শিল্পকলা অ্যাকাডেমিতে মহাপরিচালকের দফতরসহ অন্তত ১৫ জন কর্মকর্তার কক্ষে তালা দেন কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ একটি অংশ। সোমবার শিল্পকলার সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেন থিয়েটারকর্মীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাপরিচালক লাকী আর তার দফতরে আসেননি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিল্পকলা থেকে পদত্যাগ করলেন লিয়াকত আলী লাকী

আপডেট সময় : ০৬:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪