ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

শুধুমাত্র জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে : রিজভী

  • আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • / 196
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিশিরাতের ভোটের সরকার হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবারো প্রমাণ করলেন তারা জুলুমবাজ ও গণদুশমন। শুধুমাত্র জনগণের টাকা লুট করতেই জ্বলানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ব বাজারে জ্বালানির দাম কমেছে, পেট্রোল ও অকটন আমাদের আমদানি করতে হয় না। তারপরও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিষ্পেষিত মানুষের রক্ত চুষে নেয়া ছাড়া আর কিছুই নয়।

তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী আরো বলেন, সরকারের সময় ফুরিয়ে এসছে। তাদের পতন আসন্ন। এ ঘটনা আচ করতে পেরে তারা মরিয়া হয়ে ওঠেছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধি নয়, গতকাল এক প্রতিমন্ত্রী বলেছেন গ্যাস বিদ্যুতের দামও বাড়বে। দ্রব্যমূল্যের দামও বাড়বে। সুতরাং এ সরকারকে অচিরেই বিদায় না করতে পারলে দেশের মানুষকে রক্ষা করা যাবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা: হারুন আল রশিদ, মহাসচিব ডা: আব্দুস সালাম, বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, ড্যাবের সিনিয়র সহসভাপতি ডা: এম এ সেলিম, ডা: জহিরুল ইসলাম শাকিল, ডা: এরফান, ডা: আদনান, ডেন্টিস্ট জাহিদুল কবির জাহিদসহ নেতৃবৃন্দ
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুধুমাত্র জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে : রিজভী

আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২