ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শেখ হাসিনা আবারো সভাপতি, তৃতীয়বারের মতো সম্পাদক কাদের

  • আপডেট সময় : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে টানা দশমবারের মতো নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা নির্বাচিত হন।

দলটির নেতৃত্ব নির্বাচনের রেওয়াজ অনুযায়ী, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রথমে সভাপতির নাম প্রস্তাব করেন একজন নেতা। পরে আরেকজন নেতা তা সমর্থন করেন। সবার কণ্ঠভোটে সেটি পাস (অনুমোদন) হয়। এবারো তার ব্যতিক্রম হয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সভাপতি হিসেবে ‘অবিকল্প’ মনে করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। ফলে নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসায় দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেলেন শেখ হাসিনা।

এর আগে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর সোয়া ১টায়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।

এরপর প্রধানমন্ত্রীর সঞ্চালনায় বিকেল ৩টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ সময় কাউন্সিলরদের বক্তব্যের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি। একেক বিভাগ থেকে কাউন্সিলররা বক্তব্য দেবেন। এরপরও কোনো কাউন্সিলর বাদ থাকলে বর্ধিত সভার আয়োজন করা হবে। সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন।

প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। এ দলের হাত ধরেই স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সৃষ্টি। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতার মসনদেও দলটি। এ দেশের সবচেয়ে বেশি উন্নয়ন-অগ্রযাত্রাও আওয়ামী লীগের হাত ধরে। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দলটির চোখ এখন আগামী জাতীয় নির্বাচনে। তার ঠিক এক বছর আগে ২২তম জাতীয় সম্মেলন করছে দলটি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনা আবারো সভাপতি, তৃতীয়বারের মতো সম্পাদক কাদের

আপডেট সময় : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২