ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

শ্রীলঙ্কার মতো সঙ্কটে পড়বে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ শ্রীলঙ্কার পথে যেতে পারে এমন উদ্বেগ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারী এবং ইউক্রেনের সঙ্ঘাত সত্ত্বেও দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থায় রয়েছে এবং বাংলাদেশ কোনো ঋণ গ্রহণ করার সময় তার সরকার অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে।

দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় নিউজ এজেন্সি এএনআই-এর সাথে আলাপচারিতায় তিনি বলেন, বর্তমানে সমগ্র বিশ্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়।

তিনি বলেন, আমাদের অর্থনীতি, এখনো যথেষ্ট শক্তিশালী। যদিও, আমরা কোভিড-১৯ মহামারীর মুখোমুখি হয়েছি। এখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব এখানে রয়েছে। কিন্তু ঋণের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় সময়মতো সকল ঋণ পরিশোধ করে। তাই আমাদের ঋণের হার খুবই কম। শ্রীলঙ্কার প্রেক্ষাপটে, আমাদের অর্থনৈতিক গতিধারা এবং উন্নয়ন প্রয়াস খুবই পরিকল্পিত।

শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন, এই পরিমাপক পদ্ধতির কারণেই তার দেশ অর্থনৈতিক ক্ষেত্রে নিরাপদ। তিনি বলেন, বাংলাদেশ প্রকল্পের সুফল পাবে বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ঋণ নেয়নি।

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি পুরো বিশ্ব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন। আমরাও আছি। কিন্তু হ্যাঁ, কিছু লোক আছে যারা এই বিষয়টি তুলে ধরেছে। বাংলাদেশ হবে শ্রীলঙ্কা ইত্যাদি। কিন্তু আমি নিশ্চিত করতে পারি, তা হবে না। কারণ আমরা পরিকল্পনা অনুযায়ী আমাদের সকল উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করি, সর্বদাই আমরা দেখি যে রিটার্ন কী হবে? মানুষ কিভাবে সুবিধাভোগী হবে? নইলে আমি শুধু টাকা খরচ করে কোনো প্রকল্প গ্রহণ করি না।

তিনি বলেন, বাংলাদেশে যখনই সরকার কোনো ঋণ গ্রহণের বিষয়টি বিবেচনা করে, তখন প্রকল্পটি শেষ হলে দেশের জন্য কী লাভ হবে তা অনুমান করার একটি সুস্পষ্ট নীতি অনুসরণ করে।

শেখ হাসিনা বলেন, আমাদের অর্থনীতি কিভাবে বিকশিত হবে এবং জনগণ কতটা সুবিধাভোগী হবে সেটাই অগ্রাধিকার পায়। সেভাবেই আমরা সব পরিকল্পনা ও কর্মসূচি নিচ্ছি। অপ্রয়োজনীয় কোনো টাকা আমরা খরচ করি না।

শেখ হাসিনা বাংলাদেশ যেভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পন্ন করে সে বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন, তার সরকার পদ্ধতিগতভাবে বিবেচনার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে।

তিনি বলেন, আমরা একটি খুবই সুবিবেচনামূলক উপায়ে পরিকল্পনা গ্রহণ করি যা আমরা বিকশিত করেছি। আমি মনে করি যে, আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতির মুখোমুখি হব না। শুধু তাই নয়, নীতিগত ক্ষেত্রে, কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার মুহূর্তে, আমরা গ্রাম পর্যায় পর্যন্ত সব ধরনের সহায়তা এবং সামগ্রী প্রদান করেছি এবং আমাদের লোকেদেরকে আরো বেশি করে খাদ্যদ্রব্য উৎপাদন বাড়াতে উৎসাহিত করেছি। আমি আমাদের জনগণকে আহ্বান জানিয়েছি, আপনি আপনার খাদ্য উৎপাদন বাড়ান যাতে আমরা অন্যের উপর নিভর্র না করি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, ইউক্রেনের সংঘাত তার দেশের জন্য কিছু সমস্যা তৈরি করেছে। ‘এ সম্পর্কে সন্দেহ নেই যে, বিশেষ করে আমরা অন্যান্য দেশ থেকে যেসব আমদানি করি এ সংঘাত সেক্ষেত্রে খারাপ প্রভাব ফেলছে।’

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলঙ্কার মতো সঙ্কটে পড়বে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২