ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বোমা হামলা: নিহত অর্ধশতাধিক

  • আপডেট সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কায় পৃথক অন্তত ছয়টি বিস্ফোরণের ঘটনায় বহু হতাহত হয়েছে। নিহতের সংখ্যা অন্তত ৫০ জন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছেন, অন্তত ৮০ জনকে আহত অবস্থায় রাজধানী কলম্বোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন স্থানের কয়েকটি গির্জা ও হাসপাতালে এই বিস্ফোরণ ঘটেছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে পালন করা হচ্ছে এদিন। এটি খ্রিস্টানদের অন্যতম একটি বড় উৎসব।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অন্তত ৫০ জন নিহত ও ২৮০ জন আহত হয়েছে এসব বিস্ফোরণে। পত্রিকাটি জানিয়েছে, যে দুটি গির্জাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার এক কলম্বোতে অন্যটি রাজধানী উত্তরে অবস্থিত শহর নিগোম্বো তে।

রাজধানীর কেন্দ্রস্থলের দ্য শাংরি লা ও দ্য সিনামন গ্রান্ড এন্ড কিংসবুরি হোটেলে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। তবে বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাজধানী কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জায় একটি বিস্ফোরণ ঘটেছে। হতাহতদের সরিয়ে নিতে কাজ করছে আমাদের লোকবল। পর্যটকদের ভীড় থাকে এমন দুটি হোটেল থেকেও বিস্ফোরণের ঘটনার কথা স্বীকার করা হয়েছে, তবে বিস্তারিত বলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বোমা হামলা: নিহত অর্ধশতাধিক

আপডেট সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯