ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

সনাতন সম্প্রদায়ের মাঝে ডিপজলের উপহার

  • আপডেট সময় : ০৬:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
এবারের ঈদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে কর্মহীন শিল্পীদের সহযোগিতার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেনে ডিপজল। তিনি ব্যক্তিগতভাবে এই অনুদান দিয়েছেন।

ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে তার কোরবানি দেয়ার কথা থাকলেও বড় ভাই প্রযোজক শাহাদাত হোসেন বাদশা ঈদের দুদিন আগে মৃত্যুবরণ করায় তিনি কোরবানি দিতে পারেননি।

ঈদের পর শিল্পী সমিতির নির্বাহী পরিষদের কর্মকর্তারা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে ডিপজল তাদেরকে শিল্পীদের ঈদের সহযোগিতা হিসেবে সমিতির ফান্ডে দশ লাখ টাকা তুলে দেন।

এবার এই অভিনেতা হিন্দু সম্প্রদায়কে ঈদ উপহার দিয়েছেন। ডিপজলের পক্ষ থেকে রবিবার (২৩ জুন) সনাতন সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তার ছেলে সাদাব মনোয়ার ফাহিম। মিরপুর এরিয়ার দুঃস্থ ও দরিদ্রদের মধ্যে খাসির মাংস, শাড়ি, থ্রি পিস ও লুঙ্গি উপহার দিয়েছেন ডিপজল।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সনাতন সম্প্রদায়ের মাঝে ডিপজলের উপহার

আপডেট সময় : ০৬:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪