ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

সন্তান নিলেই সাড়ে ছয় লাখ টাকা!

  • আপডেট সময় : ০২:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জন্মহার কমে যাওয়াকে ভবিষ্যতের জন্য ‘প্রত্যক্ষ হুমকি’ বলে আখ্যায়িত করেছেন। সন্তান জন্ম দেয়ার জন্য তিনি আর্থিক প্রণোদনাও ঘোষণা করেছেন। বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন,‘জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।’

সন্তান জন্ম দেয়া নতুন মা-বাবার জন্য আর্থিক প্রণোদনারও অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট। ফলে প্রথম সন্তান জন্ম দেয়ার জন্য মা-বাবারা এককালীন সাত হাজার ছয়শ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন। এর আগে ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য মা-বাবাকে এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে।

পুতিন জানান, অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেয়া হবে।

রাশিয়ায় এখন যে প্রজন্ম সন্তান জন্ম দিচ্ছে, তাদের নিজেদের জন্ম হয়েছিল গত শতকের নব্বইয়ের দশকে। ঐ সময় আর্থিক মন্দার কারণে জন্মহার অনেকখানি কমে গিয়েছিল। তার প্রভাব এখন আবার পড়ছে।

এছাড়া শিশু সন্তান আছে এমন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। বর্তমানে শিশুর তিন বছর বয়স পর্যন্ত টাকা পেয়ে থাকেন মা-বাবা। নতুন পরিকল্পনায় শিশুর সাত বছর হওয়া পর্যন্ত টাকা পাবেন তারা। সূত্র : ডয়চে ভেলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্তান নিলেই সাড়ে ছয় লাখ টাকা!

আপডেট সময় : ০২:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০