ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব

  • আপডেট সময় : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি বছর ৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা নিতে চায় না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছর পরীক্ষা বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত প্রস্তাবের সারসংক্ষেপ পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার এ প্রস্তাব পাঠানো হয়েছে।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর সমাপনী-ইবতেদায়ি ও জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গত সপ্তাহে এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর ভিত্তিতে উভয় মন্ত্রণালয়ই পৃথক দুটি সারসংক্ষেপ তৈরি করে। আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন। তিনি বলেন, চলতি বছর পঞ্চম শ্রেণির পাবলিক পরীক্ষা না নিতে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিলে এবার সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা আয়োজন করা হবে না। যতটুকু পড়ানো হয়েছে তার ওপর ক্লাস মূল্যায়ন করে সনদ প্রদান করা হবে।

এদিকে ৮ম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিলের প্রস্তাব তৈরি করা হলেও তা এখনো প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়নি। আগামী রোববারের মধ্যে এটি পাঠানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব

আপডেট সময় : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০