ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সরকারি অফিসে সাড়ে ৩ লাখেরও বেশি পদ শূন্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বর্তমানে দেশের সকল মন্ত্রণালয়, অধিদফতর ও মাঠ প্রশাসনে সর্বমোট ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে।

তিনি সোমবার (১৯ জুন) সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসে শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান রয়েছে। কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃজনের জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে বিদ্যমান শূন্যপদগুলো তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না।

এ ছাড়া উদ্বৃত্ত কর্মচারী ব্যবস্থাপনার জন্য সরকার বিধি অনুযায়ী ১০ শতাংশ শূন্যপদ সবসময় সংরক্ষণ করে থাকে। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ অধিদফতরেই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি অফিসে সাড়ে ৩ লাখেরও বেশি পদ শূন্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩