ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের তিন দিনের আলটিমেটাম

  • আপডেট সময় : ০৯:২০:০০ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • / 321
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশনের যে নতুন নিয়ম হয়েছে, তা বাতিলের দাবি জানিয়ে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে ঢাকা কলেজের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রমোশনের নতুন নিয়মটি বাতিলসহ ছয় দফা দাবি জানান তারা।

তাদের অভিযোগ, নতুন এই নিয়মে পরীক্ষার খাতার যথাযথভাবে মূল্যায়ন হচ্ছে না; ফলে তারা গণহারে অকৃতকার্য হচ্ছে। এ সময় তারা দাবি মানতে তিন দিনের সময় বেঁধে দেন। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে ঢাকা কলেজের সামনে হওয়া মানববন্ধনটি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে দুপুরে ঢাকা কলেজের সামনে এই মানববন্ধনটি করেন শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে সাত কলেজের এই শিক্ষার্থীরা মোট ছয় দফা দাবি জানিয়েছেন।

ছয় দফা দাবিগুলো হলো :

১. ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সিজিপিএ ২/২.২৫/২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোশনের নিয়ম বাতিল করতে হবে এবং সর্বনিম্ন তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশনের দিতে হবে।

২. স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষা এক মাসের মধ্যে নিতে হবে এবং তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অতি দ্রুত নিয়ে ফল প্রকাশ করতে হবে।

৩. ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অতি দ্রুত পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে হবে।

৪. সব বর্ষের ফলাফল সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে, একটি শিক্ষাবর্ষে একাধিক বর্ষের শিক্ষার্থী রাখা যাবে না।

৫. ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতি দ্রুত নিয়ে এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

৬. সব মানোন্নয়ন পরীক্ষা অতি দ্রুত নিতে হবে এবং ডিগ্রি-স্নাতক-স্নাতকোত্তরসহ সব বর্ষের ফলাফলে শিক্ষার্থীদের গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনর্মূল্যায়ন করতে হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের তিন দিনের আলটিমেটাম

আপডেট সময় : ০৯:২০:০০ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০