ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সরকারের অদক্ষতা ও দুর্নীতিতে চালের দাম বেড়েছে : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৩:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের অদক্ষতা ও দুর্নীতিতে চলের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন তিনি।

আজ শনিবার দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ‘বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০, যুব সমাজের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল একথা বলেন।

সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর পরিচালনায় আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও শওকত মাহমুদ বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, যুগ্মসাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসানসহ কেন্দ্রীয় নেতারা।

আলোচনা সভায় নেতা-কর্মীদের মাঝে পাঁচ হাজার কপি খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ সম্বলিত লিখিত পুস্তিকা বিতরণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে দেশে অত্যন্ত এলার্মিং সিচুয়েশন- আমাদের খাদ্য মজুদ মাত্র এক লাখ ৯১ হাজার টনে এসেছে। কেনো? সরকারের দূরদর্শিতার অভাব, সরকারের দুর্নীতি ও তাদের অদক্ষমতার কারণে এই অবস্থায় চলে এসছে।

তিনি বলেন, চালের দাম যেভাবে বেড়েছে, তা অশনি সংকেত। এজন্য সরকারই দায়ী। খাদ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করে নতুন খাদ্যমন্ত্রী নিয়োগ দেয়া।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এখন চালের দাম ৫০ থেকে ৬০ টাকা। তারা স্বীকার করতে চায় না, ভয়ে বলতে চায় না উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করে।

ফখরুল বলেন, খাদ্যমন্ত্রী শুক্রবার বলেছেন যে, অসাধু ব্যবসায়ী আর বিএনপির ব্যবসায়ীরা না-কি চালের দাম বাড়িয়ে দিয়েছে। নিজের অযোগ্যতাকে ঢাকার জন্য এবং দুর্নীতিকে ঢাকার জন্য সব কিছু উদ্দেশ্যমূলকভাবে বিএনপির ওপর তিনি চাপিয়ে দিচ্ছেন।

পদ্মাসেতুর নির্মাণ ব্যয় বৃদ্ধির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে আমাদের সব ভবিষ্যৎকে, আমাদের স্বপ্নগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পদ্মাসেতুতে যে দুর্নীতি হচ্ছে তা বোধহয় অতীতে কোনো নজির নেই। আবার সেতুর নির্মাণ ব্যয় ২৩% বাড়ানো প্রস্তাব তারা করেছে। প্রতিদিন, প্রতিবছর এটা বাড়তেই আছে, দুর্নীতি বাড়তেই আছে।

ফখরুল বলেন, এই সরকার দুর্নীতির মাধ্যমে, দখলদারিত্বের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে।
এ অবস্থা থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আজকের এই সংকট একমাত্র সমাধান হতে পারে সত্যিকার অর্থে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। এই রাজনৈতিক সংকট দূর হতে পারে যদি একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশনের পরিচালনায় একটা জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ প্রতিষ্ঠা করতে পারি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারের অদক্ষতা ও দুর্নীতিতে চালের দাম বেড়েছে : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭