ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

সরকার হিন্দি সিনেমা আমদানি করে ভাষা শহীদদের অসম্মান করছে : নুর

  • আপডেট সময় : ০৩:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ভাষার মাসে সরকার হিন্দি সিনেমা আমদানি করে ভাষা শহীদদের অসম্মান করছে। বাংলা ভাষার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, অথচ সরকার দেশের সংস্কৃতি ধ্বংস করার জন্য ভারতীয় সিনেমা আমদানি করছে।

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পুষ্প অর্পণ শেষ গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, পৃথিবীর কোনো দেশে ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস নাই। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা এই বাংলা ভাষা পেয়েছি। অথচ আমরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারি না। মানুষের বাকস্বাধীনতা নাই। গণমাধ্যমের স্বাধীনতা নাই। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যম মুক্ত সাংবাদিকতার পথকে রুদ্ধ করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, আবু হানিফ, বিপ্লব কুমার পোদ্দার, শহিদুল ফাহিম, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকার হিন্দি সিনেমা আমদানি করে ভাষা শহীদদের অসম্মান করছে : নুর

আপডেট সময় : ০৩:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩