ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সারাদিনের ক্লান্তি-মানসিক চাপ দূর করবে এই ৩ পদের চা

  • আপডেট সময় : ০৮:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / 434
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাজে বের হওয়ার তাড়ায় সকালে আয়েশ করে চা-চক্রে যোগ দেয়া যায় না। কিন্তু সারাদিন কাজের পর ক্লান্তি মেটাতে সন্ধ্যার পর চা তো খেতেই হবে। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের চা খাওয়ার চল রয়েছে। শুধু ক্লান্তি দূর করা নয়, ত্বক এবং স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্যও অনেক মানুষ চায়ের ওপর ভরসা রাখেন। কিন্তু সেই চা মোটেই দুধ, চিনি দিয়ে ফোটানো যাবে না। চাই এমন ধরনের চা, যা চুমুক দেয়া মাত্রই স্বাদে-গন্ধে মন হয়ে ওঠে চনমনে। এমন কয়েক প্রকার চায়ের সন্ধান দেয়া হলো এখানে-

১) তুলসি চা
তুলসির মতো ভেষজ সর্দি-কাশির সমস্যা থাকলে, তা উপশম করে। তুলসি পাতার সাথে চা পাতা ভেজানো গন্ধে ক্লান্ত মন হয়ে ওঠে ফুরফুরে। সাথে অনেকে আদা, ছোট এলাচও দেন। এইসব মশলার গন্ধেও মন ভালো হয়ে উঠতে পারে।

২) আর্ল গ্রে
চা-প্রেমী যারা, তারা এই নামের সাথে পরিচিত। অ্যান্টিঅক্সিড্যান্টের গুণে ভরপুর এই আর্ল গ্রে চায়ের তরতাজা সুবাসে মন ভালো হতে বাধ্য। আর এক চুমুক দিলেই কেটে যেতে পারে সারা দিনের ক্লান্তি। এছাড়াও হজমের সমস্যা, গ্যাস, অম্বল, রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তুলতে পারে এই চা।

৩) ক্যামোমাইল চা
স্নায়ুকে শান্ত করতে এই চা বিশেষভাবে কাজ করে। ছোট ছোট সাদা রঙের ফুলগুলোতে আলাদা করে তেমন গন্ধ না থাকলেও এদের ভেষজ গুণে সারা দিনের ক্লান্তি ধুয়ে যায়। ঘুম নেমে আসে দু’চোখে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদিনের ক্লান্তি-মানসিক চাপ দূর করবে এই ৩ পদের চা

আপডেট সময় : ০৮:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩